দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সারা খান প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন তার ছোট মেয়ে রানিয়ার মুখ। ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে মেয়ের মুখ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিদা ইয়াসির।
সারা খান পাকিস্তানের পরিচিত অভিনেত্রী। ‘সাবাত’, ‘বেলাপুর কি ডায়ান’, ‘হাম তুম’, ‘রকস-এ-বিসমিল’, ‘নামক হারাম’ ও ‘মুমকিন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি দানিশ তাইমুরের সঙ্গে ‘শের’ ধারাবাহিকেও অভিনয় করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ।
পাকিস্তানি সংগীতশিল্পী ফালাক শাব্বিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ সারা খান। তাদের দুই মেয়ে, আলিয়ানা ও রানিয়া।
সম্প্রতি ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন সারা। সেখানে তিনি জানান, এর আগে কোনো গণমাধ্যমে ছোট মেয়ে রানিয়ার মুখ প্রকাশ করেননি।

সারা খান বলেন, ‘আপনারা দর্শকদের জানিয়ে দিন, আমি অন্য কোথাও রানিয়ার মুখ প্রকাশ করিনি। এই প্রথম কোনো অনুষ্ঠানে দর্শকরা আমার মেয়ের মুখ দেখছেন।’
অনুষ্ঠানের সঞ্চালক নিদা ইয়াসির বলেন, রানিয়াকে দেখতে তার বড় বোন আলিয়ানা ফালাকের মতো মনে হচ্ছে। তবে তার চেহারায় বাবা ফালাক শাব্বিরের মিলও রয়েছে।
নিদা আরও বলেন, ভবিষ্যতে রানিয়া কার মতো দেখতে হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। কারণ, বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের মুখের গড়নে অনেক পরিবর্তন আসে।

অনুষ্ঠানে রানিয়ার মুখ প্রকাশের পর তার ছবি দেখানো হয়।
/অ